রবিবার, জুন ২১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

শরীয়তপুরে দুটি শট রাইফেলসহ ‘সুরেশ্বর দরবার শরীফের’ পীর গ্রেপ্তার

মার্চ ৪, ২০২৬
A A
শরীয়তপুরে দুটি শট রাইফেলসহ ‘সুরেশ্বর দরবার শরীফের’ পীর গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় সুরেশ্বর দরবার শরীফের খাদেম জয়নাল সরকার হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর ঘটনায় ওই দরবারের পীর তোহিদুল হোসেন শাহীন নূরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) ভোরে সুরেশ্বর দরবার শরীফ এলাকায় তার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। অভিযানে তার কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও ইলেকট্রনিক আলামত জব্দ করা হয়েছে।

নড়িয়া থানা পুলিশ জানিয়েছে, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং আগে গ্রেপ্তার হওয়া আসামি রবিন শেখের দেওয়া জবানবন্দির ভিত্তিতে শাহীন নূরীর সম্পৃক্ততা পাওয়া যায়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, হত্যাকাণ্ডের পর পীরের বাসা থেকেই একটি গাড়িতে করে মরদেহ সরিয়ে ফেলা হয়েছিল। মামলার তদন্তে এটি একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

অভিযানের সময় শাহীন নূরীর বাসা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু, দুটি শট রাইফেল, শটগানের ১৩৩টি খালি কার্তুজ এবং শটগানের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়। এছাড়া তদন্তের স্বার্থে ছয়টি হার্ডড্রাইভ, একটি এসএসডি, চারটি ওয়াকিটকি সেট, একটি ডিভিআর এবং সাতটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।

আরওপড়ুন

সিলেট মাজারে মদ-গাজা বন্ধ ঘোষণার একদিন পরই ডিসি সরওয়ারকে বদলি

‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপি নেতাকে এমপি হানজালা

উল্লেখ্য, গত বছরের ২৫ অক্টোবর খাদেম জয়নাল সরকার নিখোঁজ হন। পরদিন ঘড়িসার ইউনিয়নের আটপাড়া এলাকার একটি পুকুর থেকে তার প্লাস্টিকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের মেয়ে ইভা আক্তার নড়িয়া থানায় একটি অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করেছিলেন। দীর্ঘ তদন্তের পর এখন মূল অভিযুক্ত হিসেবে পীর শাহীন নূরীকে শনাক্ত করল পুলিশ।

নড়িয়া থানার ওসি বাহার মিয়া জানান, গ্রেপ্তার শাহীন নূরীকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং এই ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর

সিলেট মাজারে মদ-গাজা বন্ধ ঘোষণার একদিন পরই ডিসি সরওয়ারকে বদলি
বাংলাদেশ

সিলেট মাজারে মদ-গাজা বন্ধ ঘোষণার একদিন পরই ডিসি সরওয়ারকে বদলি

জুন ২১, ২০২৬
‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপি নেতাকে এমপি হানজালা
বাংলাদেশ

‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপি নেতাকে এমপি হানজালা

জুন ২১, ২০২৬
ইন্সপেক্টরকে ঝুলিয়ে পেটানোর বক্তব্যে কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার
বাংলাদেশ

ইন্সপেক্টরকে ঝুলিয়ে পেটানোর বক্তব্যে কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার

জুন ২১, ২০২৬

সপ্তাহের সেরা

  • বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • যুবদল নেতাকে হত্যার পর কারাগারে, জামিনে বেরিয়ে আরেক নেতাকে খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • ইস্কন আশ্রমে নওমুসলিমদের আটকে রেখে নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ইমামতি রেখে সিজদা থেকে পালিয়ে যাওয়া বহিষ্কৃত বিএনপি নেতা অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ডিসি সারওয়ারকে প্রত্যাহার করে উপসচিব হিসেবে পদায়ন করল সরকার

ডিসি সারওয়ারকে প্রত্যাহার করে উপসচিব হিসেবে পদায়ন করল সরকার

জুন ২১, ২০২৬
মামুনুল হককে নিয়ে বিএনপি এমপির ও নিজের মন্তব্য এক্সপাঞ্চ করলেন স্পিকার

মামুনুল হককে নিয়ে বিএনপি এমপির ও নিজের মন্তব্য এক্সপাঞ্চ করলেন স্পিকার

জুন ২১, ২০২৬
যুদ্ধে ইরানের জয় হয়েছে, মনে করেন ৯২ শতাংশ ইসরায়েলি

যুদ্ধে ইরানের জয় হয়েছে, মনে করেন ৯২ শতাংশ ইসরায়েলি

জুন ২১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০