রবিবার, জুন ২১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

সাতক্ষীরায় প্রেসক্লাব সভাপতির ওপর যুবদলের হামলা, আটক ২

মার্চ ৩, ২০২৬
A A
সাতক্ষীরায় প্রেসক্লাব সভাপতির ওপর যুবদলের হামলা, আটক ২
Share on FacebookShare on Twitter

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে ঢুকে সভাপতি সামিউল মনিরের ওপর বর্বর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) বেলা ১২টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবলু রহমান ও বিএনপি কর্মী আব্দুর রহিমকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, উপজেলা যুবদলের নেতাকর্মীরা ‘শ্যামনগরের সর্বস্তরের জনগণ’ ব্যানারে একটি মিছিল নিয়ে প্রেসক্লাব চত্বরে এসে মানববন্ধনে মিলিত হন। মানববন্ধন থেকে সভাপতি সামিউল মনিরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বক্তব্য দেওয়া হচ্ছিল। একপর্যায়ে যুবদল নেতা আঙ্গুর, বাবলু ও মিজানের নেতৃত্বে ২৫-৩০ জন নেতাকর্মী হঠাৎ প্রেসক্লাব ভবনে ঢুকে সামিউল মনিরের ওপর অতর্কিত হামলা চালায় এবং তাকে মারধর করতে করতে ক্লাবের বাইরে বের করে আনে।

আরওপড়ুন

চেয়ারম্যান পদে ‘প্রার্থী হওয়া আটকাতেই’ রাউজানের যুবদল নেতাকে হত্যা, বলছে র‌্যাব

চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জের এমপির ছেলে সজীব যুবদল থেকে বহিষ্কার

হামলার শিকার সাংবাদিক সামিউল মনির জানান, গত ২৩ ফেব্রুয়ারি দৈনিক সমকাল পত্রিকায় ‘যুবলীগ-যুবদল-জামায়াত যুব বিভাগ মিলে খোলপেটুয়া-কপোতাক্ষ নদের বালু লুট’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর থেকেই স্থানীয় ‘বালুখেকো’ চক্রটি তাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। মূলত সত্য সংবাদ প্রকাশের জেরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাকির জানিয়েছেন, আহত সাংবাদিকের মাথার বাম পাশে শক্ত বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। এছাড়া তাঁর শরীরের বিভিন্ন অংশে হাতুড়ি ও লোহার রডের আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে হামলার বিষয়ে যুবদল নেতা আনোয়ারুল ইসলাম আঙ্গুর দাবি করেছেন, মানববন্ধন চলাকালে ওই সাংবাদিক গালিগালাজ করায় নেতাকর্মীরা তাকে ‘একটু’ মারধর করেছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে এবং বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর

চেয়ারম্যান পদে ‘প্রার্থী হওয়া আটকাতেই’ রাউজানের যুবদল নেতাকে হত্যা, বলছে র‌্যাব
প্রধান সংবাদ

চেয়ারম্যান পদে ‘প্রার্থী হওয়া আটকাতেই’ রাউজানের যুবদল নেতাকে হত্যা, বলছে র‌্যাব

জুন ২১, ২০২৬
চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জের এমপির ছেলে সজীব যুবদল থেকে বহিষ্কার
বিএনপি

চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জের এমপির ছেলে সজীব যুবদল থেকে বহিষ্কার

জুন ২১, ২০২৬
হান্নান মাসউদ দয়া করে বসুন, এটা শাহবাগ নয়: ডেপুটি স্পিকার
বাংলাদেশ

হান্নান মাসউদ দয়া করে বসুন, এটা শাহবাগ নয়: ডেপুটি স্পিকার

জুন ২১, ২০২৬

সপ্তাহের সেরা

  • বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • যুবদল নেতাকে হত্যার পর কারাগারে, জামিনে বেরিয়ে আরেক নেতাকে খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • ইস্কন আশ্রমে নওমুসলিমদের আটকে রেখে নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ইমামতি রেখে সিজদা থেকে পালিয়ে যাওয়া বহিষ্কৃত বিএনপি নেতা অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার প্রদান

কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার প্রদান

জুন ২১, ২০২৬
চেয়ারম্যান পদে ‘প্রার্থী হওয়া আটকাতেই’ রাউজানের যুবদল নেতাকে হত্যা, বলছে র‌্যাব

চেয়ারম্যান পদে ‘প্রার্থী হওয়া আটকাতেই’ রাউজানের যুবদল নেতাকে হত্যা, বলছে র‌্যাব

জুন ২১, ২০২৬
চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জের এমপির ছেলে সজীব যুবদল থেকে বহিষ্কার

চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জের এমপির ছেলে সজীব যুবদল থেকে বহিষ্কার

জুন ২১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০