সোমবার, জুন ২২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

খামেনিকে শেষ বিদায়, কোথায় সমাহিত হবেন : তিন দিনব্যাপী আনুষ্ঠানিকতার ঘোষণা

মার্চ ৪, ২০২৬
A A
খামেনিকে শেষ বিদায়, কোথায় সমাহিত হবেন : তিন দিনব্যাপী আনুষ্ঠানিকতার ঘোষণা
Share on FacebookShare on Twitter

প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে তিন দিনব্যাপী রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার ঘোষণা দিয়েছে ইরান।  ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় আজ বুধবার রাত ১০ টা থেকে আনুষ্ঠানিকতা শুরু হবে। রাষ্ট্রীয় গণমাধ্যম আরও জানিয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার সময়সূচি ও অন্যান্য বিস্তারিত তথ্য চূড়ান্ত হলে তা পরবর্তীতে জানানো হবে।

হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-কে দেশটির পবিত্র শহর মাশহাদ-এ দাফন করা হবে বলে জানা গেছে। ইরানের দ্বিতীয় বৃহত্তম এই শহরই তাঁর জন্মস্থান।

ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। তবে দাফনের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। মাশহাদের ইমাম রেজা মাজার কমপ্লেক্স-এ তাঁর বাবার সমাধিও রয়েছে।

দাফনের আগে রাজধানী তেহরান-এ তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য বড় পরিসরে আয়োজন করা হবে বলে জানিয়েছে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)। তবে অনুষ্ঠানসূচির বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

আরওপড়ুন

ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা গুঁড়িয়ে দিল বিজেপি সরকার

ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের অবস্থা আগের চেয়েও খারাপ: বারাক ওবামা

গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তেহরানে ৮৬ বছর বয়সী খামেনি নিহত হয়েছেন বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রোববার ভোরে জানায়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই দাবি করেছিলেন।

১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন খামেনি। এর আগে তিনি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি-এর নেতৃত্বে ইসলামি বিপ্লবে সক্রিয়ভাবে অংশ নেন। সর্বোচ্চ নেতা হওয়ার আগে ১৯৮০-এর দশকে ইরান-ইরাক যুদ্ধ চলাকালে তিনি দেশটির প্রেসিডেন্ট ছিলেন।

প্রায় ৩৭ বছরের শাসনামলে তিনি নানা রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হন। বিশেষ করে ইরানি রিয়ালের বড় ধরনের দরপতনকে কেন্দ্র করে গত বছরের ২৮ ডিসেম্বর তেহরানে ব্যবসায়ী ও দোকানদারদের বিক্ষোভ শুরু হয়, যা পরে দেশজুড়ে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষোভকারীরা ইসলামি প্রজাতন্ত্রের পতনের দাবিও জানান।

সম্পর্কিত খবর

ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা গুঁড়িয়ে দিল বিজেপি সরকার
আন্তর্জাতিক

ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা গুঁড়িয়ে দিল বিজেপি সরকার

জুন ২১, ২০২৬
ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের অবস্থা আগের চেয়েও খারাপ: বারাক ওবামা
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের অবস্থা আগের চেয়েও খারাপ: বারাক ওবামা

জুন ২১, ২০২৬
আগামী দুই মাসের মধ্যে দৈনিক ৩০ লাখ ব্যারেল তেল উৎপাদনের লক্ষ্য ইরাকের
আন্তর্জাতিক

আগামী দুই মাসের মধ্যে দৈনিক ৩০ লাখ ব্যারেল তেল উৎপাদনের লক্ষ্য ইরাকের

জুন ২১, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • যুবদল নেতাকে হত্যার পর কারাগারে, জামিনে বেরিয়ে আরেক নেতাকে খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • ইস্কন আশ্রমে নওমুসলিমদের আটকে রেখে নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    0 shares
    Share 0 Tweet 0
  • ইমামতি রেখে সিজদা থেকে পালিয়ে যাওয়া বহিষ্কৃত বিএনপি নেতা অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার প্রদান

কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার প্রদান

জুন ২১, ২০২৬
চেয়ারম্যান পদে ‘প্রার্থী হওয়া আটকাতেই’ রাউজানের যুবদল নেতাকে হত্যা, বলছে র‌্যাব

চেয়ারম্যান পদে ‘প্রার্থী হওয়া আটকাতেই’ রাউজানের যুবদল নেতাকে হত্যা, বলছে র‌্যাব

জুন ২১, ২০২৬
চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জের এমপির ছেলে সজীব যুবদল থেকে বহিষ্কার

চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জের এমপির ছেলে সজীব যুবদল থেকে বহিষ্কার

জুন ২১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০