শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় জনতার তোপের মুখে সাবেক আওয়ামী মন্ত্রী

জুলাই ৩১, ২০২৬
A A
লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় জনতার তোপের মুখে সাবেক আওয়ামী মন্ত্রী
Share on FacebookShare on Twitter

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও দলটির আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিমকে যুক্তরাজ্যের লন্ডনে প্রকাশ্যে দেখা গেছে। সম্প্রতি লন্ডনের একটি রেস্তোরাঁয় বসে তাঁকে ডাব খেতে দেখা যায়, যেখানে তাঁর পরনে ছিল একটি হাফ হাতা শার্ট। ৫ আগস্টের পটপরিবর্তনের পর তিনি কীভাবে এবং কোথায় অবস্থান করছেন—সে নিয়ে সৃষ্ট দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটল তাঁর এই প্রকাশ্য উপস্থিতির মাধ্যমে।

লন্ডনে অবস্থানকালে সাবেক এক ছাত্রদল নেতার তীব্র ক্ষোভ ও তোপের মুখে পড়েন শ ম রেজাউল করিম। ওই ছাত্রদল নেতা তাঁকে উদ্দেশ্য করে বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশে গুম, খুন ও নির্যাতন চালানো হয়েছে, ইলিয়াস আলী ও চৌধুরী আলমের মতো নেতাদের নিখোঁজ করা হয়েছে এবং সাধারণ শিক্ষার্থী ও এনসিপি নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। এ ধরনের অপরাধের পরও কীভাবে তাঁরা প্রকাশ্যে ঘুরে বেড়ান ও কথা বলার সাহস পান—তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।

এর আগে গত বছরের ১৩ জুন শ ম রেজাউল করিমকে লন্ডনের ঐতিহ্যবাহী ডরচেস্টার হোটেলের সামনে একটি কেকের দোকানে দেখা গিয়েছিল। সে সময় হলুদ রঙের পোশাকে থাকা রেজাউল করিমের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান এবং সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

জানা গেছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের লন্ডন সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে বিক্ষোভ কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছিলেন, তাতে অংশ নিতেই শ ম রেজাউল করিম সেখানে উপস্থিত হয়েছিলেন। দুপুর আড়াইটার দিকে শুরু হওয়া সেই কর্মসূচিটি ছিল প্রধান উপদেষ্টার সফর ঘিরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত ধারাবাহিক বিক্ষোভের অংশ।

উল্লেখ্য, গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে সাবেক এই মন্ত্রী দ্রুত আত্মগোপনে চলে যান। পরবর্তীতে এক ভিডিও বার্তায় তিনি ভারতে প্রবেশ করে সেখান থেকে অন্য কোনো তৃতীয় দেশে আশ্রয় নেওয়ার কথা স্বীকার করলেও সুনির্দিষ্ট স্থানের কথা জানাননি। শেষ পর্যন্ত লন্ডনে তাঁর এই উপস্থিতি সব রহস্যের উন্মোচন করল।

সম্পর্কিত খবর

আওয়ামী লীগ

আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া নেতার ভয়ে ঘরছাড়া বিএনপির লোকজন

জুলাই ৩১, ২০২৬
আওয়ামী লীগ

শাপলা চত্বরের গণহত্যা মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

জুলাই ২৯, ২০২৬
আওয়ামী লীগ

আওয়ামীপন্থী নীল দল নিষিদ্ধে কমিটি করল ঢাবি, শাস্তি পাবেন জুলাইবিরোধী শিক্ষকরাও

জুলাই ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

গুম কমিশনের সুপারিশ উপেক্ষা: থাকছে সামরিক অফিসারদের প্রেষণ

জুলাই ৩১, ২০২৬

বালুর ট্রাক দিয়ে রাস্তা আটকে রাখা শেখ হাসিনার কপি: নাহিদ ইসলাম

জুলাই ৩১, ২০২৬

লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় জনতার তোপের মুখে সাবেক আওয়ামী মন্ত্রী

জুলাই ৩১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version