বুধবার, জুলাই ১৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের ওপর হামলার বিচার চাইলেন বুলু

জুলাই ১৫, ২০২৬
A A
পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের ওপর হামলার বিচার চাইলেন বুলু
Share on FacebookShare on Twitter

ভারতের পশ্চিমবঙ্গে খ্রিষ্টানসহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, জোরপূর্বক ধর্মান্তরকরণ, উপাসনালয়ে ভাঙচুর ও নারী নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এর আন্তর্জাতিক তদন্ত ও বিচার দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান।

পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে আয়োজিত এই মানববন্ধনে বরকত উল্লাহ বুলু বলেন, পশ্চিমবঙ্গ ও অরুণাচলসহ ভারতের বিভিন্ন রাজ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং সংখ্যালঘুদের ওপর যেভাবে নিয়মতান্ত্রিক হামলা চালানো হচ্ছে, তা অত্যন্ত বর্বরোচিত। তিনি অবিলম্বে এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আন্তর্জাতিক আদালতের আওতায় আনতে জাতিসংঘের প্রতি জোরালো আহ্বান জানান।

বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির উদাহরণ টেনে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, বাংলাদেশে প্রায় ৪৫ লাখ ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সংখ্যালঘু মানুষ অত্যন্ত শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম ও সংস্কৃতি পালন করছেন। অথচ প্রতিবেশী ভারতে সংখ্যালঘুদের ওপর প্রতিনিয়ত যেসব সহিংস ঘটনা ঘটছে, তা সমগ্র অঞ্চলের মানবাধিকার ও স্থিতিশীলতার জন্য চরম উদ্বেগজনক।

আরওপড়ুন

ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আপনি শিক্ষামন্ত্রী: হাসনাত আবদুল্লাহ

একজন বিচারকের আনুগত্য কোনো ব্যক্তি, গোষ্ঠী বা ক্ষমতার প্রতি নয়

মানববন্ধনে সংহতি প্রকাশ করে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির মো. হেলাল উদ্দিন বলেন, বাংলাদেশ সবসময় ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করে। এখানে কেউ কারও ওপর জুলুম করে না। কিন্তু ভারতে মুসলমান ও খ্রিষ্টানসহ অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর একের পর এক অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। তিনি ভারতের অভ্যন্তরীণ শান্তি ও সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করার তাগিদ দেন।

একই সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার অভিযোগ করে বলেন, ভারতে জোরপূর্বক চরমপন্থী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা চলছে এবং এর বলি হচ্ছে সাধারণ সংখ্যালঘুরা। এই ভয়াবহ পরিস্থিতির বিরুদ্ধে ভারতের সচেতন, সুশীল ও শিক্ষিত সমাজকে অবিলম্বে রাজপথে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি এলবার্ট পি কস্তা বলেন, ভারতে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা নতুন কোনো বিষয় নয়, বরং এটি দীর্ঘদিনের পরিকল্পিত ধারাবাহিকতা। তিনি অতীতে ঈদের জামাতে উসকানি ও দক্ষিণ ভারতে ধর্মযাজক হত্যার প্রসঙ্গ তুলে ধরেন। পাশাপাশি রানাঘাটে সিস্টারকে ধর্ষণের ঘটনাটি উল্লেখ করে তিনি বলেন, এসব বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পরিকল্পিত জাতিগত নিপীড়ন। তিনি অনতিবিলম্বে সেখানে বসবাসরত খ্রিষ্টান ও অন্যান্য সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

সম্পর্কিত খবর

ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আপনি শিক্ষামন্ত্রী: হাসনাত আবদুল্লাহ
এনসিপি

ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আপনি শিক্ষামন্ত্রী: হাসনাত আবদুল্লাহ

জুলাই ১৪, ২০২৬
একজন বিচারকের আনুগত্য কোনো ব্যক্তি, গোষ্ঠী বা ক্ষমতার প্রতি নয়
বাংলাদেশ

একজন বিচারকের আনুগত্য কোনো ব্যক্তি, গোষ্ঠী বা ক্ষমতার প্রতি নয়

জুলাই ১৪, ২০২৬
চট্টগ্রাম বাদে সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে
বাংলাদেশ

চট্টগ্রাম বাদে সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

জুলাই ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • উপবৃত্তি বিতরণে চরম বৈষম্য: ৩২ শিক্ষার্থীর সবাই হিন্দু, বঞ্চিত মুসলিমরা

    উপবৃত্তি বিতরণে চরম বৈষম্য: ৩২ শিক্ষার্থীর সবাই হিন্দু, বঞ্চিত মুসলিমরা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ

    0 shares
    Share 0 Tweet 0
  • ফিলিস্তিন না হলে বিকল্প ইহুদি রাষ্ট্র হতো আর্জেন্টিনা

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ওয়ারিশ সূত্রে’ কে ইনকিলাব সেন্টারের দাবি করেছে, প্রশ্ন ওসমান হাদির বোনের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সোনম ওয়াংচুকের অনশন ১৬ দিনে, সমর্থন দিতে যাচ্ছে বিরোধী জোট

সোনম ওয়াংচুকের অনশন ১৬ দিনে, সমর্থন দিতে যাচ্ছে বিরোধী জোট

জুলাই ১৫, ২০২৬
পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের ওপর হামলার বিচার চাইলেন বুলু

পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের ওপর হামলার বিচার চাইলেন বুলু

জুলাই ১৫, ২০২৬
ভারতে নিষিদ্ধ হলো গুম ও গণহত্যার সত্য কাহিনীতে নির্মিত ছবি ‘সাতলজ’

ভারতে নিষিদ্ধ হলো গুম ও গণহত্যার সত্য কাহিনীতে নির্মিত ছবি ‘সাতলজ’

জুলাই ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০